Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টানা চতুর্থ শিরোপা জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক:
ইতালিয়ান সিরিআ লিগে আরতুরো ভিদালের একমাত্র গোলে টানা চতুর্থবারের মতো শিরোপা উদযাপন করলো জুভেন্টাস। লিগে চার ম্যাচ বাকি থাকতেই স্তেদিও কমুনেল লুইজি ফেরারিসে সাম্পদোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপার উৎসব করে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। এ জয়ের ফলে জুভাদের সামনে এ মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি দিচ্ছে। আগামী মঙ্গলবার স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে লড়বে দলটি। পাশাপাশি কোপা ইতালিয়ার ফাইনালও নিশ্চিত করেছে কার্লোস তেভেজরা। এদিন সাম্পদোরিয়া ঘরের মাঠে খেলার প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেলে। তবে গোলের দেখা পাচ্ছিল না। উল্টো খেলার ৩২ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়ে তা কাজে লাগায় সফরকারীরা। স্টেফেন লিচেস্টিনারের ক্রস থেকে বল পেয়ে অসাধারণ গোলটি আসে ভিদালের পাঁ থেকে। চিলিয়ান এ স্ট্রাইকার গত জানুয়ারির পর সিরিআ লিগে প্রথম গোল করলেন। আর এ একমাত্র গোলটিই জুভাদের জয় নিশ্চিত করে। খেলার বাকি সময় দু’দলের আরো কয়েকটি প্রচেষ্টা হলেও শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে শিরোপা উদযাপন করে জুভেন্টাস।

Leave A Reply

Your email address will not be published.