Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিন আমদানি-রফতানি বন্ধ

Bandar-1427386801রাসেল হাসান, হিলি: আগামীকাল বৃহস্পতিবার বাংলা শুভনববর্ষ ও শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রি পারাপার চালু থাকবে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, বৃহস্পতিবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় দিনটি যথাযথভাবে পালনের লক্ষ্যে ওই দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশেরমাঝে পন্য আমদানি রফতানি বানিজ্য ও বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবারও সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে এবং শনিবার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম চালু হবে বলে তিনি জানান।
বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যথারিতি পাসপোর্টে যাত্রি পারাপার চালু থাকবে বলে জানান ইমিগ্রেশন কতৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.