Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হতে পারে ইডেনে

স্পোর্টস ডেস্ক:
সবকিছু ঠিকঠাক চললে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেনে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া ও সচিব অনুরাগ ঠাকুরের মধ্যে এনিয়ে আলোচনা হয়। সেখানেই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল লড়াই হবে। যদিও এই সিদ্ধান্তে এখনও সিলমোহর পড়া বাকি। আগামী বছরের ১১ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হবে। ৩ এপ্রিল হবে ফাইনাল। বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, চলতি মাসের শেষে ভারতীয় কোচ বেছে নেওয়ার জন্য আলোচনায় বসার কথা উপদেষ্টা কমিটির তিন সদস্য সৌরভ গাক্সগুলী, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের। ২৯ জুলাইয়ের বৈঠকে আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

Leave A Reply

Your email address will not be published.