Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টুইটারের প্রধান নির্বাহী পদত্যাগ করছেন

আন্তর্জাতিক ডেস্ক:  সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী ডিক কস্টোলো পদত্যাগ করছেন। টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি আগামী ১ জুলাই থেকে অন্তর্বর্তী নির্বাহীর দায়িত্ব পালন করবেন। স্থায়ীভাবে কেউ এ পদে নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, টুইটার ব্যবহারকারীর সংখ্যা নিয়ে বিনিয়োগকারীরা কস্টোলোর ওপর অখুশি ছিলেন। এক বিবৃতিতে কস্টোলো জানান, টুইটার দলের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুবই গর্বিত। টুইটার জানিয়েছে, টুইটারের পরবর্তী প্রধান নির্বাহী নিয়োগে একটি কমিটি গঠন করা হয়েছে।

কস্টোলো পদত্যাগ করতে যাচ্ছেন এমন ঘোষণা দেওয়ার পর টুইটারের শেয়ারের দাম ৭ শতাংশ বেড়ে গেছে। পদত্যাগের ঘোষণা দিয়ে কস্টোলো বলেন, ‘টুইটার দলের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই গর্বিত এবং এ প্রতিষ্ঠানে আমার ছয় বছরের কর্মজীবনে কর্মীরা সবাই মিলেমিশে কাজ করেছে।’

তিনি বলেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ টুইটারে অব্যাহত তদারকির কারণে তিনি হতবাক হয়ে গেছেন এবং তিনি মনে করেন, এটা প্রতিষ্ঠানের উন্নয়নে কোন সহায়তা করবে না।

পরিচালনা পর্ষদ পরবর্তী প্রধান নির্বাহী খুঁজছেন কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডরসি বলেন, এ লক্ষ্যে গঠিত কমিটি কাজ করবে। প্রধান নির্বাহী প্রার্থী কোম্পানির ভিতর ও বাইরে থেকে হতে পারে। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে-তাকে অবশ্যই টুইটার ব্যবহারকারী হতে হবে।

Leave A Reply

Your email address will not be published.