Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বেলা পৌনে ১১ টার দিকে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

একদিনের এই সফরে দুপুরেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন বিকালে গণভবনে প্রধানমন্ত্রী আত্মীয় পরিচজনদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

Leave A Reply

Your email address will not be published.