Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টুঙ্গিপাড়ায় ভ্যানে চড়ে নাতি-নাতনি ও ভাগ্নেকে নিয়ে প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যদিনের কর্মব্যস্ততা থেকে দূরে প্রকৃতির মাঝে চড়েছেন ভ্যানে। সঙ্গে নাতি-নাতনি-ভাগ্নে। নিজ এলাকা দেখালেন তাদেরকে। ১১তম জাতীয় রোভার মুটের উদ্বোধনী শেষে বৃহস্পতিবারই টুঙ্গিপাড়া যান শেখ হাসিনা। শুক্রবার তিনি গ্রামীণ আবহে গ্রামের অন্যতম এই বাহনে ঘুরেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর এমনই একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা আছে- ‘রিকশাভ্যানে চেপে নাতনিদের নিজের এলাকা দেখাচ্ছেন শেখ হাসিনা। আমাদের প্রধানমন্ত্রী….।’

ছবিতে দেখা যাচ্ছে- প্রধানমন্ত্রীর কোলে এক নাতি ও পেছনে নাতনি। পাশে ভাগ্নে (ছোট বোন শেখ রেহানার ছেলে) রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি।

দলটির ওই ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর এ ছবির নিচে কাজী ইসলাম নামে একজন মন্তব্য লিখেছেন- ‘এই ভ্যানচালক ভাই তুমি ধন্য । আমরা গর্বিত যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তোমার ভ্যানগাড়িতে বসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মভূমি টুঙ্গিপাড়া নিজের নির্বাচনী এলাকা দেখছেন। কী অসাধারণ।’

অ্যাডভোকেট খান রাসেল নামে আরেক ব্যক্তি লিখেছেন-শৈশবের কতো স্মৃতি পড়ে অাছে শান্ত ছায়া সুনিবিড় গ্রাম এই টুঙ্গিপাড়ায়, সত্যি সত্যিই নেত্রী তুমি মহান।

উল্লেখ্য, বৃহস্পতিবার গোপালগঞ্জে ৭ দিনব্যাপী ১১তম জাতীয় রোভার মুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.