Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টেকনাফে ইয়াবা ব্যবসায়ী আটক, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

3/4/2012 2:52 AMকক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০ হাজার ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আইয়ুব (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গত কাল সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়ায় আইয়ুবের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক আইয়ুব ওই এলাকার মো. আব্দুল হাশিমের ছেলে। টেকনাফস্থ বিজিবি-৪২ এর অধিনায়ক আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়ের করে আটক যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.