Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘মানবপাচারকারী’ নিহত

 কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন সন্দেহভাজন মানব পাচারকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে টেকনাফের ২০ হ্যাচারি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।  নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম, জাফর আলম ও ধলু হোসেন। এরা সবাই টেকনাফের বাসিন্দা।টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান জানিয়েছেন, নিহত তিনজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী। এদের মধ্যে ধলুর বিরুদ্ধে মানব পাচারের নয়টি, জাহাঙ্গীরের বিরুদ্ধে আটটি এবং জাফরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।

ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের ২০ হ্যাচারি এলাকায় তাদের ধরতে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে নিজেদের গুলিতে তারা নিহত হন।

Leave A Reply

Your email address will not be published.