Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টেকনাফে ৮ হাজার ইয়াবা জব্দ, পাচারকারীরা পালিয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

‎কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টায় হাবিরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Leave A Reply

Your email address will not be published.