Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টেকসই উন্নয়নের লক্ষ্যে শেরপুরে পাবলিক সার্ভিস দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: “টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমূখী সেবা ও উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুন বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজিত র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা.এ এম পারভেজ রহিম। তিনি বক্তব্যে, জনগণকে কাঙ্খিত সেবা দেওয়ার বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, সিভিল সার্জন ডা.আনোয়ার হেসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক পাটোয়ারী, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

Leave A Reply

Your email address will not be published.