Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টেস্টেও আত্মবিশ্বাসী সাকিব

স্পোর্টস ডেস্ক:
গত ১৫ টেস্টে সিরিজে মাত্র ২ বার হারতে হয়েছে পাকিস্তানকে। ওয়ানডে ক্রিকেটে যাই হোক, বড় পরিসরে পাকিস্তান কঠিন দল। পরিসংখ্যান তো বলছে সেটাই। তবে আÍবিশ্বাস এবং ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ধরে রাখতে পারলে টেস্টেও ভালো করবে বাংলাদেশ, মনে করছেন তারকা অল রাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সাফল্য খরা ঘুচিয়েছে বাংলাদেশ । এখন স্বপ্ন টেস্ট সিরিজ নিয়ে। এখানেও জিততে চায় টাইগাররা। সাকিব আল হাসানও দেখছেন সেই সম্ভাবনা। ওয়ানডে সিরিজের বোলিং ও ব্যাটিং ফর্ম ধরে রাখতে পারলে টেস্টেও সাফল্য সম্ভব বলে বিশ্বাস করেন সাবেক এ বিশ্বসেরা এ অলরাউন্ডার। সাকিব বলেন, ‘ওয়ানডে এবং টি- টোয়েন্টি সিরিজে আমরা দারুণ করেছি। তিন বিভাগেই আমাদের পারফরম্যান্স ছিল চমৎকার। টেস্ট সিরিজেও সেটা ধরে রাখতে হবে। আমি মনে করি ভালো একটা সিরিজ হবে। কঠিন লড়াই হবে।’ পাকিস্তানের বোলিং নিয়ে তেমন চিন্তা করছেন না সাকিব আল হাসান। বরং মিসবাহ, ইউনুস খানদের নিয়ে গড়া ব্যাটিং লাইনকেই বেশি সমীহ করছেন সাকিব। বলেছেন, ‘আমরা ওদের বোলিং খেলেছি। তেমন সমস্যা হয়নি। হ্যাঁ টেস্ট ভিন্ন আমাজের খেলা। তবে আমার মনে হয় ওদের বোলিং খুব একটা সমস্যার কারণ হয়ে উঠবে না।’ গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত বড় ফরমেটের ক্রিকেট খেলেনি বাংলাদেশ। টেস্টে সিরিজের আগে সাধারণত তিন দিনের অনুশীলন ম্যাচ হয়। কিন্তু ২৮ এপ্রিল শুরু হতে হওয়া প্রথম টেস্টে খেলতে হবে কোনো প্রকার অনুশীলন ম্যাচ ছাড়াই। তারপরেও আÍবিশ্বাসী সাকিব বলেন, ‘আমার মনে হয়না এটা খুব সমস্যার কারণ হবে। হ্যাঁ, দলে অনেক তরুণ মুখ আছে। এ নিয়ে সবাই কথা বলছে। কিন্তু আমার মনে হয় তরুণরা ভালো খেলবে। কারণ তাদের মধ্যে ভালো করার তাড়না খুব বেশি থাকবে।’ পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ৮ টেস্ট খেলেছে বাংলাদেশ, হার সবক’টিতেই। ২০০৩ সালে মুলতান টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও এক উইকেটে হেরে যায় বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.