Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টেস্ট ব্যর্থতা, বোলারদের দুষলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
ওয়ানডেতে প্রতিনিয়ত অপ্রতিরোধ্য হয়ে উঠলেও টেস্টে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ১৫ বছর পার হলেও, চোখে লাগে এমন উন্নতি করতে পারেনি বাংলাদেশ। সম্প্রতি উইজডেন ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের টেস্টের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। ওয়ানডে বাদ দিলে, টি-টোয়েন্টিও বেশ ভালোই খেলে বাংলাদেশ। কিন্তু টেস্টের সঙ্গে ‘সাফল্য’ ব্যাপারটা অনেকটাই ভুলতে বসেছে দলটি। কেন এমন হচ্ছে- এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘টেস্ট ম্যাচ জিততে হলে অবশ্যই ২০টি উইকেট নেওয়ার সামর্থ্য থাকতে হবে। আমরা সাধারণত যে উইকেট তৈরি করি তা বেশিরভাগ সময়েই পাটা এবং ধীরগতির হয়, যেখানে ব্যাটসম্যান খুব সহজেই রান পায়। ফলে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া কঠিন হয়ে পড়ে।’ টেস্টে বোলিং দুর্দশা নিয়ে সাকিব আল হাসান আরো বলেন, ‘ভালো মানের কিছু বোলার তৈরি করতে পারলে যে কোনো পরিস্থিতিতে ইনিংসে পাঁচ থেকে ছয় উইকেট তুলে নেওয়া যাবে। এর আগ পর্যন্ত আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে।’ ব্যাটিং সম্পর্কে বলেন, ‘ব্যাটিংয়ের দিকে যদি লক্ষ্য করলে দেখবেন আমরা ব্যাট হাতে আগের চেয়ে ধারাবাহিক। আমি স্বীকার করছি গত দুই বছরে আমরা দুই-তিনটা সিরিজে খারাপ করেছি । তাই ব্যাটিংয়েও আমাদের কিছু জায়গায় কাজ করতে হবে।’ ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য অনুশীলন করছে সাকিবরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।

Leave A Reply

Your email address will not be published.