Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

train-tickets

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল নয়টায় শুরু হয়েছে টিকিট বিক্রি। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এদিকে, অগ্রিম টিকিট নিতে গতরাতেই কমলাপুর স্টেশনে ভিড় জমান টিকিট প্রত্যাশীরা। সারারাত জেগে গল্প গুজব বা গান বাজনার মধ্য দিয়ে তারা রাত পার করেন। তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হলেও কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়ে খুশি যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানান, এ বছর ঈদ উপলক্ষে আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে ২০, ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকিট দেয়া হবে। এছাড়া, ঈদের আগের তিন দিন ও পরের সাত দিন স্পেশাল সার্ভিস চলবে। যাত্রীদের সুবিধার্থে এ বছর ১৩৮টি যাত্রীবাহী কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.