Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরঁগাও পীরগঞ্জে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস

পীরগঞ্জ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে চাপাপাড়া গ্রামে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। এ ঘটনায় এলাকায় চলছে পক্ষে-বিপক্ষে নানা মতের ঝড়। ঘোড়ার মাংস যে খাওয়া যায় এ বিষয়টি প্রচারের জন্যই গ্রামবাসীর এ আয়োজন। এমন দৃশ্য দেখার জন্য ভিড় করে আশপাশের গ্রামের লোকজন। ঘটনা স্থলে গিয়ে জানা যায়, সদর উপজেলার মাদারগঞ্জ হাট থেকে ১৫ হাজার টাকায় ঘোড়া কিনে আনে গ্রামের মরুব্বি গোলাম হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঘোড়াটি জবাই করা হয়। জবাই করা ঘোড়ার মাংস হয় ৯০ কেজি। প্রতি কেজি মাংস বিক্রি হয় ২০০ টাকা। দাম কম হওয়ায় মুহূত্তের মধ্যেই শেষ হয়ে যায় সব মাংস।
শিমুলবাড়ী গ্রামের রফিক জানান, ঘোড়ার মাংস খাওয়া যায় এ কথা শুনে তিনি অবাক হয়েছেন। ঘোড়ার মাংস খাওয়া যায় এবারই তিনি প্রথম শুনলেন। তবে একই গ্রামের মাংস ক্রেতা নুরউদ্দীর ও আবদুল মান্নান জানান, ঘোড়ার মাংস খেতে বেশ সুস্বাদু। তিনারা আরো বলেন, পরে আরো ঘোড়া জবাই করা হবে। সংশ্লিষ্ট ওয়াডে ইউপি সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পুষ্টিগুণ তো দুরের কথা, আমার জানা মতে ঘোড়ার মাংস খাওয়াই ঠিক না।

Leave A Reply

Your email address will not be published.