Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমি অধিকার বিষয়ক আলোচনা সভা অনুুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা সিডিএ সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভূমি অধিকার সুশীল সমাজ, সাংবাদিক ও জনসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা জনসংগঠনের সমন্বয় পরিষদ সভাপতি সলিরাম রায়ের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্তারুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, এফপিও এসঐক্য পরিষদ নেতা গজেন্দ্র নাথ রায়, নারীনেত্রী তারেকা বেগম, জেলা সমন্বয়কারী তোফায়েল আহ্ম্মদ, সিডিএ ইউনিট ব্যাবস্থাপক সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা ভূমিহীনদের ভূমি অধিকার বিষয়ে আলোকপাত করেন।

Leave A Reply

Your email address will not be published.