Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ নির্বাচন সম্পন্ন হয়।

জানা যায়, পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ৪ টি অসনের বিপরিতে উপজেলার ১০ জন ইউপি সদস্যা নির্বাচনে প্রতিন্দীতা করে। মোট ৩৩ ভোটের মধ্যে ১নং আসনে সেলিনা পারভীন ১৮ ভোট,২নং আসনে সাহেবা বেগম (১২ ভোট),৩নং আসনে বাচ্চু রানী রায়(১৩ ভোট),ও ৪নং আসনে নূরজাহান বেগম ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জর হোসেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ইকরামুল সহ-কারী রিটানিং অফিসার ও ভাকুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী সহ-কারী প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দরার নির্বাচন পরিচালনা করেন।

এদিকে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়/ নেকমরদ/কাশিপুর ৩ ইউপির আসন ১ এর জোহরা বেগম হরিন মার্কা ৭ ভোট এবং শ্রীমতি কুসুম রানী টেবিল মার্কায় ৮ ভোট এবং সর্বোচ্চ সেরিনা আক্তার সেলিনা প্রার্থী মোরগ মার্কায় ১২ ভোট পেয়ে বিজয় লাভ করে। লেহেম্বা/ বাচোর/রাতোর ইউপির আসন ২ এর নিহার বেগম মোরগ মার্কায় ৮ ভোট এবং সামসুন নেহার হরিন মার্কায় সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে বিজয় লাভ করে। হোসেনগাঁও/নন্দোয়ার/পৌরসভা আসন- ৩ এর আলোন রানী রায় হরিন মার্কায় ৮ ভোট এবং মোরগ মার্কায় মনোয়ারা বেগম ১৯ সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় লাভ করে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠ থাকায় ওসি সুকুমার মোহন্ত এবং নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, প্রিজাইটিং অফিসার জাকিরুল ইসলাম, নির্বাচনের ফলাফল সন্তোষজনক প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.