Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নজরুল জয়ন্তী পালন

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের সিরাজ মার্কেটের হলরুমে গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় কবি নজরুল ইসলামে ১১৬তম জয়ন্তী পালন উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ষড়জ শিল্পি গোষ্ঠির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ ইয়াসিন আলি। গেষ্ট অব অনার হিসেবে ছিলেন সাংরক্ষিত-৩০১ আসনের এমপি অধ্যাপিকা মোছাঃ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক আবু শাহান শাহ ইকবাল, বিনোদ বর্ম্মন, প্রভাষক প্রশান্ত বসাক, সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ষড়জ শিল্পি গোষ্ঠির সভাপতি প্রভাষক রেজাউল ইসলাম বাবু। উপস্থাপনা করেন সম্পাদক আব্দুল আজিজ। পরে ষড়জ শিল্পী গোষ্ঠির সদস্য-শিল্পিরা আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশন করে।

Leave A Reply

Your email address will not be published.