Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সভা

Thak Picআব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা রমেশ চন্দ্র সেন।
এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফারহাত আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুতফর রহমান মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুকেশ চন্দ্র বিশ্বাস।

Leave A Reply

Your email address will not be published.