Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আহত শহিদুল হকের মৃত্যু, গ্রেপ্তার দুই

ছুরিকাঘাত

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছুরিকাঘাতে আহত শহিদুল হক (৪০) মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে আব্দুর রউফ ও মতিয়ার রহমান নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
এর আগে সকালে বসতভিটার আট শতক জমির জের ধরে চাচাত ভাই নবাবের ছুরিকাঘাতে শহিদুল হকের স্ত্রী পারভিন বেগম (৩০) আহত হয়। স্ত্রীকে বাঁচাতে শহিদুল এগিয়ে গেলে নবাব তাকেও ছুরিকাঘাত করে। পরে পরিবারের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিন মারা যায় এবং শহিদুল হকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শহিদুল মারা যায় বলে জানান ওসি রেজাউল।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি রেজাউল করিম বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.