Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে জঙ্গি বিরোধী অভিযানে অস্ত্রসহ আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বিরোধী বিশেষ অভিযানে আবু হাসনাত (২৪) নামরে একজনকে আটক করেেছ পুলিশ। আকটকৃত আবু হাসনাত সরকার পাড়া বাসিন্দা ইনতাজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে যানা যায়, গত সোমবার ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদের তত্ত্বাবধানে এস.আই গোলাম মর্তুজা, এস.আই আমজাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আবু হাসনাতের নিজ বসত বাড়িতে অভিযান চলিয়ে তাকে ধারালো অস্ত্র হয় আটক করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে নিয়ে যাওয়া হয়।
সিনিয়ির ম্যাজিষ্ট্রেট সাইফুর ইসলাম মোল্লা তাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) আইন, ২০১৩ এর ৬(২) এর (ঈ)/৯(৩)/১০/১২/১৩ ধারায় জেল হাজতে প্রেরন করে।
ঠাকুরগাঁও সদর থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ঠাকুরগাঁও জেলায় প্রতিদিনেই সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে যাতে করে ঠাকুরগাঁওয়ে কোন রকমের জঙ্গি হামলা না হয়।

Leave A Reply

Your email address will not be published.