Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের প্রচার সম্পাদক ময়নুল হকসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত  সোমবার  রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অপর তিনজন হলেন-জেলা সদরের গড়েয়া ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ খান, শিবির কর্মী ফেরদৌস ও বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের কর্মী তারেক।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। জামায়াত এর প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.