Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে দুই কিশোরীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাতৃগাঁও ও চণ্ডিপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলো উত্তর মাতৃগাঁও গ্রামের আবুল হোসেনের মেয়ে মৌসুমী আক্তার (১৬) ও চণ্ডিপুর গ্রামের সচিন্দ্র নাথ রায়ের মেয়ে শিল্পী রাণী রায় (১৪)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল ঘোষ জানান, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত করা যাবে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.