Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে দুটি ব্রিজের উদ্বোধন

Thak Picসালন্দর ইউনিয়ন পরিষদ মাঠে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে অতিথিবৃন্দ। 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৫৪ লক্ষ টাকা ব্যয়ে দুটি ব্রিজের উদ্বোধন করা হয়েছে। ব্রিজটি নির্মানের ফলে ওই গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবারের চলাচলের সুবিধা পেলেন।
মঙ্গলবার বিকেলে ব্রিজ দুটির উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে সালন্দর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে যোগ দেন রমেশ চন্দ্র সেন।
এসময় রমেশ চন্দ্র সেন বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে হবে। ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তারা দেশ ও জাতির শত্রু। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ দেওয়ান লালন আহমেদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল।
আলোচনা সভা শেষে পৌর শহরের গোয়ালপাড়া শাপলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসিরুল ইসলাম সহ শতাধিক বিএনপির নেতাকর্মী আ. লীগে যোগদান করেন।

Leave A Reply

Your email address will not be published.