Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও বাংলাদেশেরপত্র অনলাই

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার মুক্তারবস্তিতে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশু মারা গেছে। এরা হলো রফিকুল ইসলামের ছেলে রাজু (৮) ও মেহের আলীর মেয়ে মেরিনা বেগম (৮)। রবিবার বিকেলে ওই গ্রামের শিমুলপাড়া পুকুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মুক্তারবস্তি গ্রামের ৪ জন ছাত্রছাত্রী শিমুলপাড়া পুকুরের পাশে বইপত্র রেখে গোসল করতে নামে। এ সময় হঠাৎ রাজু (৮) ও সহপাঠি মেরিনা বেগম (৮) পানিতে তলিয়ে যায়। অন্য দুই শিশুর চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে শিশু দুটি মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.