Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন

 

Thak.News.Picঠাকুরগাঁও প্রতিনিধি:
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে খন্ড খন্ড করে কম্পানী করণ প্রকৃয়ার বিরুদ্ধে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, রেজি নং বি ১৯০২ , সিবিএ ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচী অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ  ঠাকুরগাঁও বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ চত্বরে বিদ্যুৎ শ্রমিকদের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, রেজি নং বি ১৯০২ , সিবিএ ঠাকুরগাঁও পঞ্চগড় জেলা শাখার আয়েজনে কর্মসূচী পালিত হয়। সকাল ১০ ঘটিকায় শ্রমিকরা মিছিল সহকারে দপ্তর প্রদক্ষিণ করে অভিযোগ কেন্দ্রের সামনে সমাবেশ করে।সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইকবাল সরকার, সাধারণ সম্পাদক হাসান আলী, সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে অবিলম্বে বিদ্যুৎ বোর্ডকে কোম্পানী করার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার অনুরোধ করেন।

Leave A Reply

Your email address will not be published.