Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার টাকা ছিনতাই

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলীকে (২৯) ছুরিকাঘাত করে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের গোবিন্দনগর এলাকার পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলী (২৯) শহরের টিকাপাড়া এলাকার মৃত শাহাবুদ্দিন সাকুর ছেলে । সে একজন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটো রিক্সা ব্যবসায়ী মোহাম্মদ আলী ব্যবসার দুই লক্ষ টাকা নিয়ে রোড ইসলামনগর থেকে মোটর সাইকেলে করে শহরের দিকে আসছিল। এসময় তিনি গোবিন্দনগর এলাকার পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে পৌঁছলে মাজেদুর রহমান সহ কিছু দুর্বৃত্ত তাঁর পথরোধ করে এবং ছুরিকাঘাত করে দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে জানান ব্যবসায়ী মোহাম্মদ আলী।
পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছেও বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.