Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ

আত্মসাতআব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে ১১জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করা হয় এবং এর প্রতিবাদ জানানো হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁ মাষ্টারপাড়া এলাকায় আনন্দ স্কুলের ১১জন শিক্ষার্থীকে ২ হাজার টাকার করে উপবৃত্তি প্রদান করা হয়। উপবৃত্তি নিয়ে শিক্ষার্থীরা বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ওই আনন্দ স্কুলের ২জন শিক্ষক মাহাফুজা আক্তার ও ফাতেমা আক্তার তাদের আটক করে এবং শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির টাকা ছিনিয়ে নেয়। পরে শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থী, অভিভাবকরা। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামের হাতে একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.