Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের ঘটনায় আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার সিন্দুরমুছি গ্রামে এ ঘটনার শিকার মেয়েটিকে (১২) রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে সিন্দুরমুছি গ্রামের গমেশ চন্দ্রের ছেলে বিজয় কুমারকে (৪২) আটক করেছে পুলিশ।

মেয়েটির বাবা জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই কৃষি শ্রমিক। অন্যান্য দিনের মতো সকালে তারা স্বামী-স্ত্রী অন্যের জমিতে বোরো ধান কাটতে যান। বাড়িতে মেয়ে একাই ছিল। ওই সুযোগে তাদের গ্রামের বিজয় কুমার তার মেয়েকে হাত, পা ও মুখ বেঁধে ঘরের ভেতরে ধর্ষণ করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ওই অবস্থায় রেখে বিজয় কুমার চলে যায়। ওই সময় স্থানীয় কয়েকজন বিজয়কে তাদের বাড়িতে দেখেছিল বলে জানান তিনি।
তিনি আরও জানান, এর ৩/৪ ঘণ্টা পর গোঙানির শব্দ পেয়ে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাবা-মাকে খবর দেয়।
রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আ. সামাদ চৌধুরী জানান, ১২ বছর বয়সী শিশুটি ধর্ষণের শিকার হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার শরীরের স্পর্শকাতর বিভিন্ন অংগ কামড় ও আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছে।
রানীশংকৈল থানার ওসি সুকুমার রায় জানান, এ ঘটনায় বিজয় কুমার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজয় ধর্ষণের কথা স্বীকার করেছে।
ভন্ডগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম জানান, তার স্কুলের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার কথা শোনার পরেই স্কুলের অন্যান্য শিক্ষকসহ তিনি ওই শিক্ষার্থীর বাড়ি যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন বলে জানান। এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে ভন্ডগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে বিক্ষোভ করেছে।

Leave A Reply

Your email address will not be published.