Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত

thakurgaon-d_21554আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছে। আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী জোয়ানা নামে একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর নামক স্থানে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে বাসের ভেতরে থাকা ড্রাইভার হেলপারসহ কমপক্ষে ১২ জন আহত হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গাড়ির চালক ফজলুূল করিম ও হেল্পার সবুহকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বাকি আহতরা স্থানীয় বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ফিরে যায়।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক নজরুল ইসলাম জানান, চালকদের অভিযোগ দীর্ঘদিনের। ডিভাইডারে কাজ অসম্পূর্ণ থাকায় এ দুর্ঘটনা বলে জানান তিনি।
এ বিষয়ে সদর থানায় ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অসম্পূর্ণ ডিভাইডারের কারনেই বার বার দুর্ঘটনা ঘটছে। কাজটি দ্রæত শেষ হলে দুর্ঘটনা কমে আসবে।

Leave A Reply

Your email address will not be published.