Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে ৫ ভুয়া ডিবি পুলিশ আটক

db_policeআব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন থেকে পাঁচ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের বুড়িহাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, দেবীগঞ্জ থানার দন্ডপাল গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুজ্জামান মনির (৩৮), একই থানার লোহাগাড়া গ্রামের সোলেমান আলী ছেলে মোশারফ হোসেন (২২), যনমন্ডল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোস্তফা কামাল (২৬), শান্তিনগর গ্রামের আশরাফ আলমের ছেলে সুনাঙ্গির হোসেন (২৬) ও শান্তিনগর গ্রামের চানমিয়ার ছেলে রুস্তম আলী (২৩)।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের বুড়িহাট গ্রামে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিল। এসময় এলাকার লোকজনের বিষয়টি সন্দেহ হলে তাঁরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পাঁচ যুবককে আটক করে ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.