Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

কেন্দ্রীয় কমিটির বেধে দেয়া সময়ের মধ্যে সম্মেলন করতে না পারায় ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে সময়মত সম্মেলন আয়োজন করতে না পারায় ঠাকুরগাঁও  ও পঞ্চগড় জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

একই সাথে দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ন থাকায় ঠাকুরগাঁও সদর উপজেলা, ঠাকুরগাঁও পৌর ও ঠাকুরগাঁও সরকারী কলেজ শাখার কমিটি বিলুপ্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই জেলায় নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা তাদের জীবন বৃত্তান্ত ঠাকুরগাঁও জেলার দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল হাফিজ রেশিমের নিকট এবং পঞ্চগড় জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি মিজানুর রহমান মিজানের নিকট যোগাযোগা করতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.