Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও পীরগঞ্জ চন্দোহর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশীর মৃত্যু

রাণীশংকৈল সংবাদদাতা:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চন্দোহর সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি আব্দুর রহমান (২৮)’র মৃত্যু হয়েছে। অপর আটক বাংলাদেশী মোঃ আসাদ ভারতের রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছে। বুধবার রাত সাড়ে ৯টায় সীমান্তের ৩৩৩ পিলার এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ বিজিবির কাছে আব্দুর রহমানের লাশ হস্তান্তর করে।
আব্দুর রহমান উপজেলার চন্দোহর গ্রামের ইউনুস আলীর ছেলে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম বিএসএফের বরাত দিয়ে বলেন, গত ১২ জানুয়ারী রাতে প্রায় ১৫ জনের একটি দল ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ’র সময় আব্দুর রহমান ও আসাদ কাঁটতারের উপর থেকে পড়ে যায়। এ সময় টহলরত বিএসএফ তাদের আটক করে রায়গঞ্জ হাসপাতালে নেওয়ার পর আব্দুর রহমান মারা যায়। আসাদ সেখনে চিকিৎসাধীন রয়েছে।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.