Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রাণীশংকৈলে যুবকের লাশ উদ্ধার


Ghonoshampur
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মধ্য ঘনশ্যামপুর গ্রামে হাবিব (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

পুলিশ সুত্রে মতে, উপজেলার নেকমরদ মধ্য ঘনশ্যামপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হাবিব’র গলায় সুতলি ও কাপড় (রশি) পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছে। পারিবারিক সুত্রে জানা যায়, হাবিব গত রবিবার সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সোমবার দুপুর দেড় টার দিকে একই গ্রামের মৃত আঃ কাদেরের স্ত্রী বেগম জ্বালানি খড়ি কুড়াতে গিয়ে সুতাহারি ডাঙ্গী নদীর পাড়ে হাবিবের লাশ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়। মৃতের পরিবার ঘটনাটি থানাকে অবহিত করে। ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ বিকাল সাড়ে ৫ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়নি।  রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক আঃ রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি হত্যাকান্ড।

Leave A Reply

Your email address will not be published.