Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রাণীশংকৈলে সরকারের লীজকৃত পুকুরে দিনে দুপুরে ২লক্ষ ৩০ হাজার টাকার মাছ চুরি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদাদাতা:  

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে সরকারের লীজকৃত জশাহার পুকুরে ২ লক্ষ্য ৩০ হাজার টাকার মাছ চুরি হয়েছে। এ ব্যপারে ভন্ডগাঁও মৎস্যজীবি সমিতির পক্ষে আঃ রশিদ বাদী হয়ে গত ১৩ জুন থানায় মামলার অভিযোগ করেন। জানা গেছে এ উপজেলার পশ্চিম কালুগাঁও মৌজার ১ নং খতিয়ানের দাগ ৯ ও ৭২ এবং ৪.৪১ একরের জশাহার পুকুরটি ভন্ডগাঁও মৎস্যজীবি সমিতির নামে ১৪১২ হতে ১৪২৪ বাং হতে ২ বছরের জন্য সরকারের নিকট থেকে লীজ নেওয়া হয়। কিন্তু গত ১৩ জুন সকালে একই উপজেলার বিবাদী হামিদের পুত্র জব্বার আলী, আঃ কাদেরের পুত্র হারুন, শামসুলেরর পুত্র মনিরুল ও ফরিদুল ইসলাম সহ, পুরুষ ও মহিলা সহকারে দিনে দুপুরে প্রকাশ্যে ঐ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানার এস.আই আব্বাস আলী স্বর-জমিনে তদন্তে গেলে বিবাদীগণ জানান ইজারার পূর্বেই ঐ পুকুরে আমরা মাছ ছেড়েছি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করেছে।

Leave A Reply

Your email address will not be published.