Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত ৩

images (3)

রাণীশংকৈল সংবাদদাতা:

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল শীবদিঘি যাত্রী ছাউনি মোড়ে বুধবার বেলা ১টায় ট্রাকের সাথে ধাক্কা লেগে মটর সাইকেলের ৩ আরোহী গুরুত্বর আহত হয়েছে।
জানা যায়, রাণীশংকৈল ক্ষুদ্রবাঁশবাড়ি গ্রামের আঃ হাকিমের ছেলে মোঃ রমজান আলী (১৮), জোবাইদুর রহমানের ছেলে মোঃ রানা (১৯), সুজত আলীর ছেলে রেজাউল করিম মোটর সাইকেল যোগে রাণীশংকৈল ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচ এস সি ১ম বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার সময় চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। রমজান ও রানা রেজাউলের মোটর সাইকেলযোগে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় এঘটনা ঘটে। দ্রুত আহতদের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিক্যাল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.