Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রুহিয়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

বাদল, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছেন।

২৪ মার্চ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮ টার সময় রুহিয়া ঘনিমহেষপুর (মেম্বার পাড়া) এলাকার রেল ক্রসিং এর কাছে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহেদা বেগম (৬০) তিনি ঘনিমহেষপুর গ্রামের মৃত পশির উদ্দিনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, নিহত বৃদ্ধা কানে কম শুনতেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধা নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঠাকুরগাঁও রেল পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ হস্তান্তর করবে।

Leave A Reply

Your email address will not be published.