Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁও সদরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পলাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই পিকআপ ভ্যানের চালক বলে জানা গেছে। এসময় জমির হোসেন নামে আরো এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে আঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, সকালে ভেলাজান এলাকায় আলম এন্টারপ্রাইজের একটি বাস ও মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক পলাশের মৃত্যু হয়। এসময় আহত হন জমির নামে আরো একজন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার ও বাসটি আটক করেছে।

Leave A Reply

Your email address will not be published.