Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় অগ্নিকান্ডে ৪ টি ঘর ভষ্মিভূত

মজহারুল ইসলাম বাদল,রুহিয়া: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী গ্রামে অগ্নিকান্ডে ৪ টি ঘর ভষ্মিভূত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, অগ্নিাকান্ডের ঘটনাটি ঘটেছে গত ২৩ মে রাত আনুমানিক ১ টার সময়। সেনিহারী গ্রামের মোঃ মহিউদ্দীন এর ২টি ও মোঃ মোফাজ্জল এর ২ টি ঘর দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে পুরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যগণ এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরিবারের সদস্যগণ সংবাদ মাধ্যমকে জানায়, ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় লক্ষ্যাধিক টাকা। এদিকে গত ১৫ মে দিবাগত রাত ১ টার সময় একই গ্রামের মোঃ মাজেদুলের ১টি খড়ি ঘর দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে পুরে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন রুহিয়া থানা পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.