ঠাকুরগাওয়ের রুহিয়ায় হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাওয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলোচনা সভা করেছে ঠাকুরগাও জেলা হেযবুত তওহীদ। সোমবার বিকেল ৪টায় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে রুহিয়া প্রেসক্লাকবর সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের সদস্য মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মামুনুর রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী এরকম কার্যক্রম সত্যিই প্রশংশনীয় হেযবুত তওহীদের এ কাজ সময় উপযোগী বলেও তিনি তার বক্তব্যে বলেন।
দেশের এই সঙ্কট কালে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির মো.আশেক মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মো.মনিরুল হক বাবু, হেযবুত তওহীদের ঠাকুরগাও জেলা আমির মো সাহাবুল ইসলাম, রুহিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.মকবুল হোসেন, ১নং রুহিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মো.মোস্তফা কামাল, রুহিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো.দুলাল রব্বানী, সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা।
হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠানে রুহিয়ার সর্বস্থরের জনগন, মিডিয়া কর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের জনতা স্বস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।