Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাও রাণীশংকৈলে ১০টি দোকান আগুনে পুড়ে ছাই


SAMSUNG CAMERA PICTURESরাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারে ১০টি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সরেজমিনে তথ্যমতে ঔষধ ব্যবসায়ী মতিউর রহমান, হার্ডওয়্যার ব্যবসায়ী মোজা মেম্বার, রাজিবুল চা-মিষ্টির ব্যবসায়ী, স্বর্ণকার রঞ্জিত , হযরত আলী, আকতারুল হক, আবুল হোসেন, আজিমুল হক, নুরুল হক ও আবুল কালাম নামক ব্যবসায়ীগণের প্রায় সাড়ে ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হিসাব অনুমান করা হয়েছে। খবর পেয়ে সাব অফিসার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাকাল চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজিবুলের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে তবে আগুন লাগার সুত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.