Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ডাবল সেঞ্চুরি শাহরিয়ার নাফিসের

s-3
স্পোর্টস করেসপন্ডেন্ট:
১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে এবার ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন শাহরিয়ার নাফিস। বেশ কিছুদিন ধরে ফর্মে না থাকায় জাতীয় দলের বাইরে আছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। মঙ্গলবার বরিশাল বিভাগের হয়ে একাই খেলেছেন ২১৯ রানের ঝলমলে এক ইনিংস। চলতি লিগে এটি তৃতীয় ডাবল সেঞ্চুরির ঘটনা। আগের দিন ঢাকা বিভাগের হয়ে দ্বিশতক হাঁকান আব্দুল মজিদ। লিগের প্রথম রাউন্ডের খেলায় রনি তালুকদার পান প্রথম ডাবল সেঞ্চুরির দেখায়। বিকেএসপির দুই নম্বর মাঠে লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় খুলনার বিপক্ষে প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে জাতীয় দলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের মারাÍক বোলিংয়ে ২৭১ রানে অলআউট হয় বরিশাল। জবাবে রকিবুল হাসানের সেঞ্চুরির ওপর ভর করে ৩৯০ রান সংগ্রহ করে খুলনা। ফলে ১১৯ রানে পিছিয়ে থেকে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফিসের ডাবল সেঞ্চুরির সুবাদে বড় ইনিংসের পথে এগুচ্ছে বরিশাল। দ্বিতীয় ইনিংসে মাত্র চার উইকেট হারিয়ে ৩৪৩ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষে ২২৪ রানের লিড নিয়েছে বরিশাল। অভিজ্ঞ শাহরিয়ার নাফিস ৩০৭ বলে ২১৯ রান সংগ্রহ করেন ৩২টি বাউন্ডারির সুবাদে। এছাড়া ফজলে রাব্বি ৭৪ রান করেন। দিন শেষে মুসাদ্দেক হোসেন এক রানে ও সোহাগ গাজী শুন্য রানে অপরাজিত আছেন। খুলনার পক্ষে রবিউল ইসলাম রবি নেন তিনটি উইকেট।

Leave A Reply

Your email address will not be published.