Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ডিমলায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

ডিমলা সংবাদদাতা, নীলফামারী :  নীলফামারীর নবাগত পুলিশ সুপার জাকির হোসেন খান ডিমলা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় ডিমলা থানার আয়োজনে এই মতবিনিময় সভাটি ডিমলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ডিমলা থানা অফিসার ইনচার্জ রহুল আমীন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, ডিমলা কমিউনিটি পুলিশিং সভাপতি সহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম কামাল ডিআই, কমিউনিটি পুলিশের উপদেষ্টা নিরেন্দ্রনাথ রায়, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে পুলিশ সুপার জাকির হোসেন উপজেলার বুড়িতিস্তা নদীতে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.