Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডিম ছাড়াই সুস্বাদু ‘চকলেট কেক’

cakeরকমারি ডেস্ক:
দারুণ স্পঞ্জি এবং সুস্বাদু কেক তৈরি করতে যে ডিম লাগে তা সকলেই জানেন। কিন্তু ডিমের গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না, আবার অনেকে ভেজিটেরিয়ান বলে ডিম খান না অথবা অনেক সময় ঘরে ডিম মজুদ থাকে না তখন কি কেক তৈরি হবে না? অবশ্যই হবে। এবং ডিমের তৈরি কেকের চাইতেও সুস্বাদু কেক তৈরি করে ফেলা যায় ডিম ছাড়াই। আজকে জেনে নিন ডিম ছাড়া কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু চকলেট কেক। শিখে নিন খুব সহজ এবং কম সময়ের দারুণ রেসিপিটি।

উপকরণ:
– দেড় কাপ ময়দা
– ৩ টেবিল চামচ কোকো পাউডার
– দেড় চা চামচ বেকিং পাউডার
– পৌনে ১ চা চামচ বেকিং সোডা
– পৌনে ১ কাপ কন্ডেন্সড মিল্ক
– পৌনে ১ কাপ তেল
– পানি ১ কাপ
– ২ চা চামচ ভ্যানিলা এসেন্স

পদ্ধতি:
– প্রথমেই ওভেন ১৫ মিনিট প্রি হিট করে নিন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে। ওভেন প্রি হিট করতে করতেই বাকি কাজ হয়ে যাবে।
– বেকিং মোল্ড বাটার দিয়ে গ্রিজ করে তার উপর ময়দা ডাস্ট করে দিন এবং একপাশে সরিয়ে রাখুন।
– একটি বড় বাটিতে সব শুকনো উপকরণ ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার এবং বেকিং সোডা একসাথে ভালো করে মিশিয়ে নিন।
– আরেকটি বড় বাটিতে তেল, পানি, কন্ডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে দিন ময়দার মিশ্রণটি। হালকা উল্টে উল্টে মিশিয়ে নিন । যদি ছোট ছোট দলা থাকে তা সেভাবেই রেখে নিন। বেশি ঘুরিয়ে মেশাবেন না।
– এরপর গ্রিজ ও ডাস্ট করে রাখা বেকিং মোল্ডে ঢেলে দিন কেক ব্যাটার। এরপর একটু সমান করে নিয়ে ওভেনে দিন। ৩০ মিনিটের মতো বেক করবেন।
– একটি কাঠি ঢুকিয়ে দেখুন কেক হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে কেক বের করে ৫-৭ মিনিট রেখে দিন এভাবেই। তারপর শুরু করুন সাজানো।
– মনের মতো করে ফ্রস্টিং দিতে পারেন, ক্রিম, গলানো চকলেট অথবা উপরে সুগার বল দিয়ে সাজিয়ে নিন। ব্যস, এবার মজা নিন সুস্বাদু ডিম ছাড়া চকলেট কেকের।


Leave A Reply

Your email address will not be published.