Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডিসি কার্যালয়ের সামনে ককটেল, গাজীপুরে আটক ১

ARREST picগাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক ব্যক্তির নাম মো. রমজান মোল্লাহ (২০)। সে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের ফিরোজ মোল্লার ছেলে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর প্রেসক্লাবের এক সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে কালিয়াকৈর প্রেসক্লাব মানববন্ধনের আয়োজন করে। এ সময় হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত জনতা জড়িত সন্দেহে রমজান মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, আটক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.