Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডুমুরিয়ার ছাত্রলীগের বিলুপ্তি ঘোষণা করায় সাংবাদিক সম্মেলন

ছাত্রলীগডুুমুরিয়া প্রতিনিধি, খুলনা: খুলনা জেলা ছাত্রলীগ গত ২৫ জুলাই ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করেছে। তার প্রতিবাদ জানিয়ে ডুমুরিয়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ডুুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী মেহেদী হাসান রাজা, বৃহস্পতিবার সকাল ১১টায় ডুুমুরিয়া প্রেস ক্লাবে, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন (পল্টু), সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান (সাগর), ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগকে না জানিয়ে কমিটি বিলুপ্তি করায় তীব্র নিন্দা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলের ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স.ম. কবিরুল ইসলাম (কবির), বিশ্বজিৎ মজুমদার, কে.এম মফিজুর রহমান, তৌহিদুল ইসলাম রাতুল, আশরাফুল আলম সেতু, মান্নাফ হোসেন, আব্দুল হালিম, যুগ্ম-সম্পাদক এম.এম ইব্রহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক জি.এম. নাজমুল হুদা (মিন্টু), হাসান, সোবহান, ইমরান হোসেন, সত্যম রায়, ইয়াছিন, মেহেদী, ফারুক, মুন্না, রানা।
উপজেলা ছাত্রলীগের সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি আগামী ১ বছর সামনে আছে। কিন্তু ভিত্তিহীন বিলুপ্তি ঘোষণা করায় সাংবাদিক সম্মেলন করেন।

Leave A Reply

Your email address will not be published.