ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ৭
মোঃ জিয়াউর রহমান, ডুমুরিয়া প্রতিনিধি, খুলনাঃ
য় যাত্রীবাহী বাস ও ক্যাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী বাস যশোর-ব ১১৬৪১৩ একটি মালবাহী ক্যাভর্ড ভ্যান খুলনা মেট্রো ১১০৩১৬ খুলনা অভিমুখে যাচ্ছিল। যান বাহন দুটি চুকনগর বাস ষ্ট্যান্ড থেকে সাইড দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি প্রতিযোগিতায় নামে এক পর্যায় মেছাঘোনা ব্রাক অফিস এলাকায় পৌছায়ে বাসটি ক্যাভার্ড ভ্যানের আঘাত করলে ছিটকে রাস্তার ডোবায় পড়ে যায়। এতে যাত্রি মোড়েলগঞ্জ সিকদার (৩৫), বরিশালের শাহানাজ পারভীন (৩৮), তালায় সাবিনা (১৮), সাতক্ষীরার অদুদ সরদার (৩৫), পাইকগাছায় হাসি রাণী হালদার (৩৫), গোলাম আজম (২০) ও আহতদের উদ্ধার কাজে নিয়োজিত মাসুদ শেখ (৩২) আহত হয়। আহতদের ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়ায় ফায়ারসার্ভিস স্টেশন অফিসার আব্দুল হামিদ জোয়াদ্দার জানান দূর্ঘটনা কবলিত যাত্রীদের রক্তাক্ত জখম হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুত্বর।