Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডেনমার্ককে রাশিয়ার হুমকি

2015-02-23t114945z1lynxmpeb1m0mortroptp3russiaআন্তর্জাতিক ডেস্ক:

নেটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দিলে ডেনমার্কের যুদ্ধজাহাজগুলোকে পরমাণু ক্ষেপণাস্ত্রের লক্ষ্যস্থল করা হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার এই হুমকিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে কোপেনহেগেন। অপরদিকে এ হুমকি শান্তির ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছে নেটো। ইরানের মতো দেশগুলো থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র থেকে মিত্রদেশগুলোকে রক্ষা করার কথা বলে পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় তৈরি করেছে নেটো। এই বলয়ের সঙ্গে নিজেদের কয়েকটি যুদ্ধজাহাজের রাডার ব্যবস্থাকে সংযুক্ত করা হবে বলে আগস্টে জানিয়েছিল ডেনমার্ক। রাশিয়া অভিযোগ করেছে, তাদের পরমাণু অস্ত্রের সক্ষমতা হ্রাস করতে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় তৈরি করেছে নেটো। রাশিয়ার এ অভিযোগের পর ‘ঠাণ্ডা লড়াইয়ের’ মতো রাশিয়ার সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ডেনমার্কের স্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল ভানিন বলেছেন, নেটোর ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যোগ দেয়ার ফলাফল ডেনিশ কর্তৃপক্ষ পুরোপুরি বুঝতে পারছে না বলে মনে করছেন তিনি। “এটি হলে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্রগুলো ডেনিশ যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যস্থল করবে,” সাক্ষাৎকারে বলেছেন তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নেটোর মুখপাত্র ওয়ানা লাঙজেস্কু জানিয়েছে, ডেনমার্ক নেটোর এক পরীক্ষিত সদস্য এবং যে কোনো হুমকি থেকে সদস্য দেশগুলোকে রক্ষা করবে নেটো। তিনি বলেছেন, “নেটো’র ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া বা অন্য কোনো দেশকে লক্ষ্য রেখে করা হয়নি। এটি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলার জন্য করা হয়েছে। এই সিদ্ধান্ত অনেক আগেই নেয়া হয়েছে, তাই আমরা সময়, বলার ধরন ও ডেনমার্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের বিবৃতিতে যা বলা হয়েছে তা নিয়ে আশ্চর্য বোধ করছি।” “এ ধরনের বক্তব্য আস্থা অর্জনে উৎসাহিত করবে না, এটি প্রত্যাশা, স্থিতিশীলতা ও শান্তির ক্ষেত্রেও কোনো ভূমিকা রাখবে না,” বলেছেন লাঙজেস্কু।

Leave A Reply

Your email address will not be published.