Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাকায় আমলারা

স্পোর্টস করেসপন্ডেন্ট:
দুই ম্যাচের টি২০ শেষ হয়ে যাচ্ছে আজ। এরপরই শুরু হবে ওয়ানডে প্রস্তুতি। ১০ জুলাই মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে অংশগ্রহণের জন্য ওয়ানডে দলে থাকা আরও ৫জন ক্রিকেটার বাংলাদেশে এসে পৌঁছেছেন বিকাল সাড়ে পাঁচটায়। বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকালে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর কথা ছিল দক্ষিণ আফ্রিকার ওই ৫ ক্রিকেটারের। সময়মতই, বিকাল ৫টা ২২ মিনিটে এসে পৌঁছান তারা। এ ৫ জনের মধ্যে রয়েছেন ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ওপেনার এবং টেস্ট অধিনায়ক হাশিম আমলা। তার সঙ্গে আসছেন পেসার মরনে মর্কেল, স্পিনার ইমরান তাহির, অলরাউন্ডার ফারহান বেহার্ডিয়েন এবং পেসার রায়ান ম্যাক্লারেন। এই পাঁচজনের মধ্যে আবার ইমরান তাহির, ফারহান বেহার্ডিয়েন এবং রায়ান ম্যাক্লারেন শুধু ওয়ানডে খেলবেন। টি২০ খেলার পর দেশে ফিরে যাবেন ডেভিড ওয়াইজ, এডি লিয়ে এবং ব্যুরো হেন্ডরিকস। ওয়ানডে শেষ হলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আসবেন ডিন এলগার, রিজা হেন্ডরিকস, স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হার্মার, থেম্বা বাভুমা এবং ডেন ভিলাস।

Leave A Reply

Your email address will not be published.