Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে একটি টেষ্ট ও তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে ভারতের জাতীয় ক্রিকেট দল।

সোমবার সকাল ৯টায় কলকাতা থেকে জেড এয়ারওয়েজের একটি বিমানে চড়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌছায় কোহলি-রায়নারা। সেখান থেকে গণমাধ্যমের সাথে কোন কথা না বলে টিম ইন্ডিয়া সরাসরি চলে যায় হোটেল সোনারগাঁয়ে।

দুপুর আড়াইটার দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। এর আগে, বাংলাদেশ সফরকে সামনে রেখে কলকাতায় দু’দিন অনুশীলন করেছে ধাওয়ান-রোহিত -শর্মারা।

অন্য বারের চেয়ে ভারতে এবারের সিরিজটা একটু বেশি আকর্ষণীয়। কারণ সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের দারুন পারফরম্যান্সে দেশটির ক্রিকেট বোর্ড সেরা দল নির্বাচন করা ছাড়াও, তাদের প্রশাসনে সাবেক ক্রিকেটারদের নিয়োগ দেয়।

গত বছরের জুনে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো ভারত। বিরাট কোহলির নেতৃত্বে ১০ জুন ফতুল্লায় সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে দু’দল। এরপর, ১৮ জুন তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডে খেলবে টাইগারদের বিপক্ষে। সে ম্যাচে অবশ্য ভারতকে নেতৃত্ব দিবেন ধোনী।

বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন, লোকেশ রাহুল ও ইশান্ত শর্মা।

Leave A Reply

Your email address will not be published.