Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকা-কোলকাতা সরাসরি সৌহার্দের যাত্রীবাহী বাস সার্ভিস চালু

কামাল হোসেন বেনাপোল: আন্তজার্তিক বাস পরিসেবায় এবার কোলকাতা- ঢাকা চালু হলো। কোলকাতা – বাংলাদেশের মধ্যে সৌহার্দের গ্রীন লাইন পরিবহন। আজ সোমবার দুপুরে কোলকাতা থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাস বেনাপোল চেকপোষ্টে এসে পৌছালে গ্রীন লাইন বাংলাদেশের স্বত্বাধীকারী আলহাজ্ব আলাউদ্দিন যাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

সপ্তাহে তিন দিন কোলকাতা থেকে ছেড়ে আসবে আসবে যাত্রীবাহী গ্রীন লাইনের দুটি বাস এবং তিন দিন ঢাকা থেকে কোলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ প্রথম দিনে বাস দুটিতে যাত্রী সংখ্যা ছিল ২৫ জন। গ্রীন লাইনের বাংলাদেশের স্বত্বাধীকারী আলহাজ্ব আলাউদ্দিন জানান, দু’দেশের মধ্যে গ্রীন লাইনের বাস সরাসরি চলাচলের মধ্য দিয়ে বন্ধুত্ব আরো সুদৃড় হবে।
এসময় উপস্থিত ছিলেন, গ্রীন লাইনের কোলকাতার স্বত্বাধীকারী সনজয় দত্ত ,আলী হোসেন, বাংলাদেশের রবিন রায় চৌধুরী, জসিম উদ্দিন ও শ্রমিক নের্তৃবৃন্দ। গত কয়েক বছর ধরে এ রুটে শ্যামলী পরিবহনের দুটি বাস চলাচল করছিল। এবছর নতুন করে গ্রীন লাইন পরিবহন অনুমোদন পেয়েছেন।#

Leave A Reply

Your email address will not be published.